পালং শাকের রুটি প্রস্তুতি
English translation
উপকরণ: আটা- 250 গ্রাম, পালংশাক- 125 গ্রাম, নুন প্রয়োজনমতো, হলুদ, লঙ্কাগুঁড়ো এবং জিড়েগুঁড়ো প্রয়োজনমতো, জল- 1 কাপ।
পদ্ধতি: প্রথমে পালংশাক বেছে ভালো করে ধুয়ে নিয়ে তারপর, ওই পালংশাক কুচিয়ে নিতে হবে। গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে তাতে কুচনো পালংশাক, অল্প নুন, জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে তা নামিয়ে নিতে হবে। এবার সেদ্ধ পালংশাক চটকে একে একে তাতে স্বাদ অনুসারে লঙ্কাগুঁড়ো, জিড়ে গুঁড়ো, হলুদ, নুন ও জল দিয়ে আটার সাথে ভাল করে মেখে নিতে হবে। মাখা আটার ছোট ছোট লেচি করে বেলনচাকিতে বেলে নিয়ে তারপর কড়াইয়ে ভালো করে সেকে নিলেই পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে পালং শাকের রুটি।
Spinach bread preparation
Ingredients: Flour - 250 gms, Spinach - 125 gms, salt as required, turmeric, chilli powder and ground powder as required, water - 1 cup.
Method: First select the spinach and wash it well, then you have to crush the spinach. Put the pan in the gas oven, cover it with crushed spinach, a little salt, water and boil it. Now the boiled spinach chutney should be mixed with chilli powder, cumin powder, turmeric, salt and water according to the taste. Spinach bread will be ready to be served after making small lentils of macha flour and taking sand in a rolling pin and then baking it well in a pan.

Comments
Post a Comment