Skip to main content

গ্রীস্মের দিন

                           গ্রীস্মের দিন


প্রকৃতির নানা রূপ যা সময়ের সাথে সাথে বদলে যায়। নানান রঙের মেলায় ভরিয়ে রাখে সে সকলকে। আজও তাঁর এক  চিরনতুন খেলা শুরুর পালা। আজ সে কঠিন, প্রখর এবং শুষ্ক। সকলের কাছে সে বড়োই নিষ্ঠুর।
           চারিদিক ধু ধু করছে যেদিকেই চোখ যায় মনে হচ্ছে, সূর্য তাঁর প্রখর তাপ ও তেজে সকলকেই ক্লান্ত করে তুলেছে। তাঁর এই উজ্জ্বল রূপ আগে কখনো এতটা সুস্পষ্ট হয়ে ধরা দেয়নি। মেঘেরাও আজ তাঁকে নিজের মধ্যে লুকিয়ে রাখতে রাজি নয়।
          পাখিরা খোলা আকাশের পথ ভুলে নিজেদের বাসার দিকে পা বাড়িয়েছে। বাতাসের ছোঁয়ায় সেই পুরনো শীতল অনুভূতি কোথাও যেন হারিয়ে গেছে।
           গাছগুলি রাস্তার ধারে চুপ করে দাঁড়িয়ে আছে, শীতল ছায়া প্রদান করছে। তবে আজ তারাও যেন গ্রীস্মের তীব্র তার কাছে হার মানল।
             নদীতে জলের গভীরতা ততটা নয় তা যেন শুকিয়ে আসছে। তবে আজও সে দ্রুত বেগে ছুটে চলছে। রোদের আলোয় ঝিলমিলিয়ে উঠে সোনালী বর্ণ ধারণ করেছে সে।
              মাটিতে পা মাড়িয়ে মনে হচ্ছে আজ সেও সমানভাবে জ্বলছে, গ্রীস্মের তীব্রতাকে ভরিয়ে তুলেছে নিজের মধ্যে।
                গ্রীস্মের এই দাবদাহে সকলেই তার কাছে আত্মসমর্পণ করেছে। সমস্ত প্রকৃতিই তাঁর পায়ের নিচে  লুটিয়ে পড়েছে। গ্রীস্মের এই তীব্র, প্রখর ও কঠিন রুপ পুরাতন হয়েও নতুনভাবে তাঁর উপস্থিতি, প্রভাব ও ক্ষমতাকে সকলের সামনে তুলে ধরেছে।
              গ্রীস্মের মধ্যে দিয়ে প্রকৃতির একটি নিষ্ঠুর রূপ সকলের সামনে এসে ধরা দেয়। এই সময় সব কিছুকে উপেক্ষা করে প্রকৃতি তাঁর তেজময় রুপটির মাধ্যমে নিজেকে নতুন ভাবে উপস্থাপিত করার পথ খুঁজে নেয়। এবং তাঁর এই নবসজ্জায় সজ্জিত চিরন্তন রুপটি অপরিকল্পিত হয়েও গ্রীস্মের দিনটিকে স্মরণীয় করে তুলেছে।

                                                                                
English translation
       
                          Summer day's

The various forms of nature that change over time.  He fills everyone with fairs of different colors.  Even today it is his turn to start a new game.  Today she is hard, sharp and dry.  He is very cruel to everyone.
                       Dhu dhu is all around, it seems that wherever the eye goes, the sun has exhausted everyone with its intense heat and radiance.  His radiant form has never been so obvious before.  Even the clouds are not willing to hide him today.
                      The birds forgot the path of the open sky and stepped towards their nests.  That old cool feeling is lost somewhere in the touch of the wind.
                       The trees stand silently by the side of the road, providing cool shade.  But today, they also seem to have succumbed to the intense heat of summer.
                       The depth of the water in the river is not so much as if it is drying up.  But even today he is running fast.  She glistened in the sunlight and turned golden.
                        Stepping on the ground, it seems that he is burning equally today, filling the intensity of summer in himself.
 Everyone has surrendered to him in this heat of summer.  All nature has fallen under his feet.  This intense, sharp and hard form of summer has brought out its presence, influence and power in a new way even though it is old.
                         Through the summer, a cruel form of nature comes to the fore.  At this time, ignoring everything, nature finds a way to present itself in a new way through its radiant form.  And his everlasting appearance, adorned with this newcomer, made the summer day memorable, though unplanned.

Comments

Popular posts from this blog

বাংলার ভৌতিক লোককথা ( প্রথম পর্ব)

         বাংলার ভৌতিক লোককথা (  প্রথম পর্ব)                 বাংলার লোকসাহিত্য সম্পর্কে আলোচনা করবার সময় প্রথমেই যা নজরে আসে তাহল বাংলার ভৌতিক লোককথা। এই ভৌতিক লোককথার গুরুত্বপূর্ণ অংশটি হলো ভুতুড়ে চরিত্র। ভূত হল এক ধরনের অতৃপ্ত আত্মা। প্রাচীন লোককথা থেকে জানা যায়, মৃত্যুর পর যে সমস্ত মানুষের আত্মা শান্তি খুঁজে পাইনি পৃথিবীতেই ঘুরে বেড়িয়েছে তারাই হল ভূত।শুধু তাই নয় লোকসাহিত্য এটাও বলা হয়েছে, জীবজন্তুর আত্মাও মৃত্যুর পরে মুক্তি না পেলে অশরিরীয় শক্তিতে পরিণত হয়।বাংলার ভৌতিক লোককথায় ভুত, দৈত্য- দানব এই চরিত্রগুলি খুবই স্পষ্ট ভাবে ফুটে উঠেছে।শুধুমাত্র প্রাচীনকালে নয় বর্তমান সময়কালের রূপকথার গল্পেও এই চরিত্রগুলির বিবরণ পাওয়া যায়।                      ভারতীয় লোকসাহিত্যে অনেক প্রকার ভুতূরে চরিত্রের প্রকাশ পাওয়া যায়। সেই সম্পর্কে নিম্নে কিছু ধারণা প্রদান করা হলো- পেত্নি: প্রাচীন  ভৌতিক লোককথার একটি জনপ্রিয় চরিত্র হল পেত্নি । এরা হল নারীদের অ...

পালং শাকের রুটি প্রস্তুতি

                    পালং শাকের রুটি  প্রস্তুতি উপকরণ: আটা- 250 গ্রাম, পালংশাক- 125 গ্রাম, নুন প্রয়োজনমতো, হলুদ, লঙ্কাগুঁড়ো এবং জিড়েগুঁড়ো প্রয়োজনমতো, জল- 1 কাপ। পদ্ধতি: প্রথমে পালংশাক বেছে ভালো করে ধুয়ে নিয়ে তারপর, ওই পালংশাক কুচিয়ে নিতে হবে। গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে তাতে কুচনো পালংশাক, অল্প নুন, জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে তা নামিয়ে নিতে হবে। এবার সেদ্ধ পালংশাক চটকে একে একে তাতে  স্বাদ অনুসারে লঙ্কাগুঁড়ো, জিড়ে গুঁড়ো, হলুদ, নুন ও জল দিয়ে আটার সাথে ভাল করে মেখে নিতে হবে। মাখা আটার ছোট ছোট লেচি করে বেলনচাকিতে বেলে নিয়ে তারপর কড়াইয়ে ভালো করে সেকে নিলেই পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে পালং শাকের রুটি।                                                                                ...

বাংলার ভৌতিক লোককথা (দ্বিতীয়পর্ব )

        বাংলার ভৌতিক লোককথা (দ্বিতীয়পর্ব ) বাংলার ভৌতিক লোককথার  এই পর্বে আমরা  লোকসাহিত্যে বর্ণিত আরও কিছু ভুতুড়ে চরিত্র সম্পর্কে আলোচনা করব-                                                    জিন: জিন জাতিতে হলো মুসলিম। এরা এক অশরীরী  ও শয়তান। এদের কোন রোগ নেই এরা অন্ধকারে      সবার অন্তরালে বাস করে।              আরবি জিন শব্দের আক্ষরিক অর্থ হলো অদৃশ্য বা গুপ্ত। এরা বিভিন্ন প্রজাতির হয়ে থাকে যেমন জিন-শয়তান, এরা শয়তানের বংশধর যারা ভগবানের আদেশ অমান্য করে খারাপ পথ বেছে নেয় এবং মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে। এরা বিভিন্ন রূপও ধারণ করতে পারে।                       দ্বিতীয় হল ক্কারিন, এরা মানুষের মনে পাপের সঞ্চার ঘটায়। এরপর রয়েছে খাসিব, এরা নোংরা স্থানে থাকে এবং মানুষের ক্ষতি ...